চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে চলা ফিফা বিশ্বকাপের বাকি মাসেরও কম। সোমবার রাতে দল জানাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ডাক মিলবে কিনা তা নিয়ে সংশয়ে থাকলেও নেইমার জানিয়েছেন, কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত যা-ই হোক, ব্রাজিলের সমর্থক হয়ে থাকবেন।

৩৪ বর্ষী ব্রাজিলিয়ান চোট এবং হাঁটুর অস্ত্রোপচারের কারণে ২০২৩ সাল থেকে দেশের হয়ে ম্যাচ খেলেননি। কোচ আনচেলোত্তি জানিয়ে রেখেছেন, নেইমার বা কোন তারকা দেখবেন না, শুধু তাদেরই দলে জায়গা দেবেন যারা সম্পূর্ণ ফিট থাকবেন। শেষ মুহূর্তে তাই নিজেকে পুনরায় প্রমাণ করতে ব্যস্ত নেইমার। রোববার রাতে করিতিবার কাছে ৩-০ গোলে তার ক্লাব সান্তোসের হারের ম্যাচে আবার রেফারির ভুল সিদ্ধান্তের কারণে আগেভাগে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।

ম্যাচে ঘটনা ৬৫তম মিনিটে। চতুর্থ রেফারি বদলির বোর্ড তুলে ধরেন, যেখানে লেখা ছিল ১০ নম্বর জার্সিধারী নেইমার মাঠ ছাড়ছেন। পরিবর্তে রবিনহো জুনিয়র মাঠে নামছেন, যিনি সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করেন। সান্তোসের কোচ কুকা এবং নেইমার তখন জানান, বদলি হিসেবে ৩১ নম্বর জার্সিধারী ডিফেন্ডার গঞ্জালো এসকোবারকে বসানোর কথা জানানো হয়েছিল, সিদ্ধান্তে একটি ভুল হয়েছে রেফারিদের।

এবিষয়ে প্রতিবাদ জানালেও কোন উপায় খুঁজে পাননি নেইমার, বরং দেখতে হয়েছে হলুদ কার্ড। ম্যাচ শেষে এ বিষয় কথা বললেও তার মূল চিন্তা বিশ্বকাপে খেলা নিয়ে। সে প্রসঙ্গে ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘আমার কাছে এ প্রশ্নের উত্তর নেই, আমি এর যোগ্য কিনা, তা আনচেলত্তিই সিদ্ধান্ত নেবেন। এর জন্য কঠোর পরিশ্রম করেছি। যদি আমাকে দলে না ডাকা হয়, তাহলে বিশ্বকাপে ব্রাজিলের একজন সমর্থনকারী হয়ে থাকব।’

‘নীরবে বাড়িতে কঠোর পরিশ্রম করেছি। মানুষের কথায় কষ্ট পেয়েছি। তবে শেষপর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি অক্ষত অবস্থায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। আমার পারফরম্যান্সে, এপর্যন্ত যা কিছু করেছি, তাতে আমি খুশি। যা-ই ঘটুক না কেন, আনচেলত্তি অবশ্যই এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কে ডাকবেন।’

‘শারীরিকভাবে আমি দারুণ আছি। প্রতিটি ম্যাচের সাথে সাথে আরও উন্নতি করছি। সর্বোচ্চটা দিয়েছি। এটা সহজ ছিল না। এটা বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রমের ফল। এছাড়া আমার শারীরিক অবস্থা নিয়ে অনেক আজেবাজে কথাও বলা হয়েছে। মানুষ যেভাবে এ নিয়ে কথা বলে, তা সত্যিই দুঃখজনক।’

Reneta

সোমবার বাংলাদেশ সময় রাতে বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘সি’ গ্রুপে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে লড়বে। জুনের ১৪ তারিখ বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে খেলবে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লো আনচেলত্তিনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT