চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৪০ মিটার উঁচুতে অবস্থিত ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে খেলার কারণে উচ্চতাজনিত শারীরিক সমস্যাই এখন ইংল্যান্ডের প্রধান উদ্বেগ।

এমন পরিস্থিতিতে উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ভায়াগ্রা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মূলত ফুসফুসের রক্তনালী প্রসারিত করে শরীরে অক্সিজেন পরিবহন সহজ করতে এই ওষুধ সহায়ক হতে পারে। ফলে উচ্চতায় খেলার সময় ক্লান্তি, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো সমস্যা কিছুটা কমাতে এটি কার্যকর হতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। উল্লেখ্য, ভায়াগ্রা প্রথমে যৌন সক্ষমতার ওষুধ হিসেবে নয়, বরং উচ্চ রক্তচাপের চিকিৎসার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল।

যেহেতু ভায়াগ্রা বিশ্ব ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা)-র ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই, তাই নিয়মগতভাবে এটি ব্যবহারে কোন বাধা নেই। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আগেই জানিয়েছে, খেলোয়াড়দের ভায়াগ্রা দেয়ার কোন পরিকল্পনা তাদের নেই। ২০০৯ সালে বিশ্বকাপের প্রস্তুতির সময়ও এফএর পক্ষ থেকে একই অবস্থান জানানো হয়েছিল।

ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ আরও বেড়েছে প্রস্তুতির স্বল্প সময়ের কারণে। শুক্রবার মেক্সিকো সিটিতে পৌঁছাবে দলটি, ফলে উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়ার জন্য তাদের হাতে থাকবে মাত্র দুই দিন। এর আগে ডিআর কঙ্গোকে হারানোর পর কোচ টমাস টুখেল দলকে আবার আটলান্টার অনুশীলন ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করেন।

খেলোয়াড়দের নির্বিঘ্ন বিশ্রাম নিশ্চিত করতে মেক্সিকো সিটিতে দলের হোটেলের অবস্থানও গোপন রাখা হয়েছে। এমনকি হোটেলের আশপাশে অস্থায়ী সড়ক নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছে, যাতে স্বাগতিক সমর্থকেরা রাতের বেলা কোনো ধরনের বিঘ্ন ঘটাতে না পারেন। এর আগে একই ধরনের ঘটনার শিকার হয়েছিল ইকুয়েডর দল।

উচ্চতায় বল বেশি দূরে যাওয়া এবং দ্রুত ক্লান্তি চলে আসার কারণে আজতেকায় খেলা সবসময়ই কঠিন। সেই সুবিধা কাজে লাগাতে মুখিয়ে থাকবে স্বাগতিক মেক্সিকো, যারা গত ৫৬ বছরে এই স্টেডিয়ামে মাত্র দুইবার হেরেছে। তাই নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন পরিবেশ সামাল দিয়ে ইংল্যান্ড কীভাবে নিজেদের সেরা খেলাটা উপহার দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT