ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
হাসপাতালে ভর্তি ৯৭৮

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩২ জনে।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬২ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনায় ১২০ জন, বরিশালে ৯৫ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহী ও রংপুরে ৪৭ জন করে এবং সিলেটে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৬৮৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৮৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার হাজার ১৬৮ জন ডেঙ্গু রোগী।





