বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জাপানি ফুটবল খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাতে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে লড়বে ব্রাজিল-জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়তে পুরোদমে প্রস্তুত সামুরাই ব্লুরা। ব্রাজিলকে হারানো অঘটন ধরেও সেটাই করে দেখিয়ে ইতিহাস গড়তে চায় জাপানিজরা।
পঞ্চমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে মুখিয়ে আছে এশিয়ার দেশটি। ভাবতে হচ্ছে প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল। যদিও জাপান কোচ হাজিমে মরিয়াসুর কৌশলের কাছে পরাস্ত হয় বড় বড় প্রতিপক্ষ। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে সেলেসাও এবং সামুরাই ব্লু দল। এ ম্যাচে জাপান অন্যতম প্রধান প্লেমেকার তাকেফুসা কুবোকে ছাড়া নামবে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাপান কোচ। মোরিয়াসু আশাবাদী, শিষ্যরা এখনও এমনকিছু করে দেখাতে পারবে যা বেশিরভাগের কাছেই একটি বড় অঘটন বলে মনে হবে এবং ব্রাজিলিয়ানদের বিরুদ্ধে জয়ের মাধ্যমে ইতিহাস বদলে দিতে পারবে।
‘এটা আমাদের ভবিষ্যতের জন্যও বলছি, কারণ জাপানিরা অবশ্যই তা অর্জন করতে পারে। যেকোনো বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট, কিন্তু আমি চাই এই টুর্নামেন্টে আমরা ডার্ক হর্সদের মধ্যে ফেভারিট হিসেবে লড়াই করে এগিয়ে যেতে।’
‘আমরা আরও একবার ইতিহাস বদলাতে আমাদের সেরাটা দেব। আমরা এমন একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি যা সারাবিশ্ব দেখবে, এবং আমি চাই এটি এমন একটি ম্যাচ হোক যা আমাদের ভবিষ্যতে আত্মবিশ্বাস জোগাবে।’






