স্বাস্থ্য

হামে আরও ২ জনের মৃত্যু

হামে আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৭৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। 

বুধবার ২৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ময়মনসিংহ ও খুলনা বিভাগে সন্দেহজনক হাম রোগে একজন করে মারা গেছেন। তবে নিশ্চিত হাম আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

নতুন করে নিশ্চিত হওয়া ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭ জন। এ ছাড়া সিলেটে ৩০, চট্টগ্রামে পাঁচ ও রংপুরে দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩৭৪ জন।

এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।

বিষয়:ডেঙ্গু মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…