চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। অপরাজিত থেকে বিশ্বকাপের শেষ ধাপ অবধি এলো লিওনেল স্কালোনির শিষ্যরা। এপর্যন্ত যাদের মাঠে খেলিয়েছেন আর্জেন্টিনা কোচ, তাদের থেকেই সাফল্য পেয়েছেন। বিশ্বচ্যাম্পিয়ন কোচ জানালেন, ম্যাচ ঘুরিয়ে দিতে আলবিসেলেস্তেদের বেঞ্চেও ভালো খেলোয়াড় আছেন।

কানসাস সিটি স্টেডিয়ামে সুইসদের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়া যায় আর্জেন্টিনা। ৬৭ মিনিটে সুইসদের হয়ে একমাত্র গোলটি করেন ড্যান এনডয়ে। সমতায় থেকে শেষ হয় নির্ধারিত সময়। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে, ১১২ মিনিটে জুলিয়ান আলভারেজ এবং ১২০ মিনিট শেষে যোগ করা সময়ে লৌতারো মার্টিনেজের গোলে ৩-১এ জয় তোলে আর্জেন্টিনা। সেমিতে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ লিওনেল স্কালোনি।

বলেন, ‘আমাদের বেঞ্চেও এমন খেলোয়াড় আছে যারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা আমাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার। শেষ পর্যন্ত, আমরা সবসময় সমাধান খুঁজে বের করি।’

‘সব কৃতিত্ব খেলোয়াড়দের, কারণ তাদের এই প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হয়েছিল। আমরা একটি একতাবদ্ধ দল। আমরা একসাথে আছি। আমরা খুবই ঐক্যবদ্ধ। তবে এটা প্রমাণিত যে ফুটবল একটি জটিল খেলা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬স্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT