বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আমলানির্ভরতা কাটিয়ে ফ্যামিলি কার্ড যেন রাজনৈতিক দুষ্টচক্রের প্রভাব থেকে বেরিয়ে প্রকৃত সুবিধাভোগীরা পায় সেদিকে সরকারকে সচেতন দৃষ্টি দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডে কোন রাজনৈতিক ও ধর্মীয় রং থাকবে না।







