আদালত

শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের শুনানি চলছে

শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের শুনানি চলছে

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে হাইকোর্টে। এখন আসামিপক্ষে শুনানি করছেন স্টেট ডিফেন্সের আইনজীবী হাফিজুর রহমান খান।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ শুনানি চলছে। এর আগে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী।

মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় আসার প্রায় তিন মাস পর শুনানি শুরু হয়েছে।

চলতি বছরের ১৯ মে পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। একই সঙ্গে দণ্ডের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানিও চলছে।

বিষয়:আলোচিত ধর্ষণ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হাইকোর্টে শুনানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…