বাংলাদেশ

ভিসা আবেদন নিয়ে সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ভিসা আবেদন নিয়ে সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী ভিসাপ্রত্যাশীদের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়া, নিজে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সোমবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

পোস্টে বলা হয়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নিতে হবে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।

তবে ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এর আগে, ভিজিটর ভিসা নিয়ে দেওয়া আরেকটি পোস্টে মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের।

বিষয়:ভিসা আবেদন মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…