করোনার পর এই প্রথম সৌদি আরবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালন হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা মেতে উঠেছিলেন ঈদ আনন্দে।
ঈদ উপলক্ষে এই প্রথম সরকারিভাবে সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত বর্ণিল অনুষ্ঠান আয়োজন করা হয় দেশটিতে যা স্থানীয় টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করে।
এই আয়োজনে স্থানীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।








