ক্রিকেট

ইংল্যান্ডের ৩৮৬ টপকাতে ৩৩১ পর্যন্ত যেতে পারল শ্রীলঙ্কা

ইংল্যান্ডের ৩৮৬ টপকাতে ৩৩১ পর্যন্ত যেতে পারল শ্রীলঙ্কা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে কদিন আগে ইংল্যান্ডের করা ৪২৯ রান টপকে জয়ের রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের করা ৩৮৬ রান টপকাতে পারেনি লঙ্কানরা। ফলাফল ৫৫ রানের জয় তুলেছে দলটি। পাকিস্তানে হওয়া ত্রিদেশীয় সিরিজে এটি ইংল্যান্ডের প্রথম জয়। সিরিজের ফাইনালে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৬ রান তোলে। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৪৫.১ ওভারে ৩৩১ রান তুলে অলআউট হয়। ইংলিশরা জয় তোলে ৫৫ রানে।

বড় রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি কুশল মেন্ডিসের দলের। শুরুতেই বিদায় নেন ওপেনার কামিন্দু মেন্ডিস। অপর ওপেনার আভিষ্কা ফের্নান্দো ৪৮ রান করে আউট হন। অধিনায়ক মেন্ডিসের থেকে আসে ৮৯ রানের একটি দারুণ ইনিংস।

লঙ্কানদের প্রায় সাড়ে তিনশ রান তোলার ক্ষেত্রে বড় অবদান রাখেন চারে নামা পবন রথনায়েকে। দলটির পক্ষে সেঞ্চুরিতে সর্বোচ্চ ১১৮ রান করেন তিনি। তার আউটের পর অন্য ব্যাটারদের দ্রুত সাজঘরে যাওয়া-আসার দৌড়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেননি দলটি।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন স্পিনার লিয়াম ডসোন। দুটি উইকেট নিয়েছেন সনি বেকার। বল হাতে এদিন একটি উইকেট নিয়েছেন জো রুট।

এরআগে ব্যাটে নেমে দারুণ শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার টম ব্যান্টন ও বেন ডাকেট। ব্যান্টন ৭৪ রান করে আউট হলেও অপরপ্রান্তে ঝড় তোলেন ডাকেট। ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রানটিও আসে এ বাঁহাতি ওপেনার থেকে।

ডাকেট সেঞ্চুরিতে ১৬৭ রান করে আউট হন। তার ইনিংসে ২৪টি বাউন্ডার হাঁকিয়েছেন, তবে কোনো ছক্কা মারতে পারেনি। ১৩২ বল খেলা ডাকেট ডাবল সেঞ্চুরির স্বপ্ন একেও শেষপর্যন্ত ঈশান মালিঙ্গার শিকার হন। তৃতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন আসিথা ফের্নান্দো। একটি করে উইকেট নেন দিলশান মাদুশঙ্কা, ঈশান মালিঙ্গা এবং দাসুন শানাকা।

বিষয়:ইংল্যান্ড ডাকেট পপাকিস্তান রথনায়েকে লিয়াম শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…