ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্ককে আটকে দিয়েছিল স্লোভেনিয়া। ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল ম্যাচ। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিতেই যাচ্ছিল স্লোভেনিয়া। শেষ মুহুর্তে গোল করে স্লোভেনিয়াকে পুরো পয়েন্ট থেকে বঞ্চিত করেছে সার্বিয়া।
আলিয়াঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র করেছে স্লোভেনিয়া ও সার্বিয়া। টানা দুই ম্যাচে ড্র করে এখনও নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে স্লোভেনিয়া। অন্যদিকে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ‘গ্রুপ সি’র তলানিতে সার্বিয়া।
বায়ার্ন মিউনিখের মাঠে প্রথমার্ধে দু’দল সমানতালেই লড়ে। গোলশূন্য সমতায় বিরতিতে যায়। বিরতির পর ৬৯ মিনিটে স্লোভেনিয়াকে লিড এনে দেন জ্যান কার্নিসনিক। লিড ধরে রেখে জিতেই যাচ্ছিল দলটি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সার্বিয়াকে সমতায় ফেরান লুকা জোভিচ। পরে ১-১ সমতায় শেষ হয় লড়াই।








