ফুটবল

হালান্ডদের বিপক্ষে আবারও দুর্দান্ত রোনালদোবিহীন পর্তুগালের, অস্বস্তিতে জার্মানি, জিতেছে ডাচরা

নেশনস লিগ

হালান্ডদের বিপক্ষে আবারও দুর্দান্ত রোনালদোবিহীন পর্তুগালের, অস্বস্তিতে জার্মানি, জিতেছে ডাচরা

নেশনস লিগে সময় ভালো যাচ্ছে না জার্মানির। ৪ ম্যাচে কেবল এক জয়, বিপরীতে দুই ড্র ও এক হার। রোববার রাতে গ্রিসের বিপক্ষে আধিপত্য দেখিয়েও গোলশূন্য ড্র করেছে ইয়ূর্গেন ক্লপের দল। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া ভালোই ফর্মে আছে পর্তুগাল। আর্লিং হালান্ডের নরওয়েকে হারিয়েছে ২-১ গোলে। সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে নেদারল্যান্ডস।

গ্রিসের মাঠে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল জার্মানি। ২১টি শট নেয়। ম্যাচের ৩২ মিনিটে জালের দেখাও পেয়েছি। জোনাথান বুরকার্ডের গোল ভিএরআর বাতিল করে দেয়। জার্মানির টম বিস্কফের হ্যান্ডবল ছিল গোলের আগে। পরে আর জালের দেখা পায়নি কোন দল। ০-০ ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

অন্যদিকে বেশ ছন্দে আছে পর্তুগাল। তাদের ঘরের মাঠে আগে লিড নিয়েছিল নরওয়ে। ক্রিস্টোফার আয়ের গোলে এগিয়ে যায় নরওয়েজিয়ানরা। দুই মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান জোয়াও ক্যানসেলো। ৭৯ মিনিটে পর্তুগালের জয়সূচক গোল করেন গনসালো রামোস। ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সিসকো কনসেসাও, ১০ জনে পরিণত হয় পর্তুগাল।

নেদারল্যান্ডস ঘরে ৩১ মিনিটে টিউন কোপমেইনারসের গোলে লিড পায়। ৩৫ মিনিটে মিহাজলো সিভেটকোভিকের গোলে সমতায় ফেরে সার্বিয়া। ৭২ মিনিটে জোশুয়া জিরকজিয়ের গোলে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। ২-১ গোলে জয় পায় জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বিষয়:গ্রিস জার্মানি নরওয়ে নেদারল্যান্ডস নেসনস লিগ পর্তুগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…