ফুটবল

ক্লপের জার্মানিতে স্বস্তি ফিরলেও ওয়েলসে পারেননি হালান্ডরা, রোনালদোকে ছাড়াই জয়ে ছুটছে পর্তুগাল

উয়েফা নেশনস লিগ

ক্লপের জার্মানিতে স্বস্তি ফিরলেও ওয়েলসে পারেননি হালান্ডরা, রোনালদোকে ছাড়াই জয়ে ছুটছে পর্তুগাল

অবশেষে জয়ের দেখা পেল ইয়ূর্গেন ক্লপের জার্মানি। নেশনস লিগে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শক্তিতে পিছিয়ে থাকা ওয়েলসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্লিং হালান্ডের নরওয়ে। ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস এবং গ্রিস। সবকিছুকে ছাড়িয়ে আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল, সবশেষ ডেনমার্ককে হারিয়েছে পর্তুগিজরা।

রোনালদোকে ছাড়া টানা দ্বিতীয় জয় পর্তুগালের, প্রথম ম্যাচে নরওয়েকে হারিয়েছিল ২-১ গোলে। গতরাতে ডেনমার্কের ঘরের জিতেছে ৪-২ গোলে। সিআর সেভেনকে ছাড়া ম্যাচ, যা নিয়ে বেশ আলোচনা। ম্যাচের আগে জাতীয় দল ছেড়ে চলে গেছেন তিনি। ম্যাচে তার কোন প্রভাব পড়তে দেননি পর্তুগিজরা। ১৩ মিনিটে জোয়াও ক্যানসেলোর গোলে লিড নেয় পর্তুগাল। ২৩ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান মিকেল ডামসগার্ড।

২৫ মিনিটে গনসালো রামোসের গোলে আবারও এগিয়ে যায় পর্তুগিজরা। ৫৩ মিনিটে আবারও একই দৃশ্য, রাসমুস হয়লুন্ডের গোলে সমতা ফিরিয়ে আনে ডেনমার্ক। ৬৭ মিনিটে ভিতিনহা এবং ৮৭ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোবিহীন পর্তুগাল।

অবশেষ জয়ের দেখা পেয়েছে জার্মানি, স্বস্তির ঢেঁকুর তুললেন কোচ ক্লপ। দায়িত্ব নেয়ার পর থেকে বেশ আশাবাদী ছিল দেলটি। প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে ১-১ গোলে ড্র এবং দ্বিতীয়টিতে গ্রিসের বিপক্ষে ১-০তে হার। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়, সার্বিয়ার বিপক্ষে। ম্যাচের ৩৯ মিনিটে প্রথম সাফল্য আসে টম বিসকফের গোলে। ৬১ মিনিটে ব্যবধান দিগুণ করেন ফ্লোরিয়ান রির্টজ।

বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করে বেশ ভালোভাবেই শক্তির জানান দিয়েছিল নরওয়ে। নেশনস লিগে এসে যেন পুরো ছন্দহারা হালান্ডরা। আগের ম্যাচে পর্তুগালের পর এবার ওয়েলসের বিপক্ষে হেরেছে, সেটিও ১০ জন নিয়ে। ম্যাচের ১১ মিনিটে অসকার ববের গোলে এগিয়ে যায় নরওয়ে। এরপর আর ম্যাচে টিকে থাকতে পারেনি নরওয়েজিয়ানরা। ৩৮ মিনিটে ড্যানিয়েল জেমস গোলে লিড নেয় স্বাগতিক ওয়েলস। ৪৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টর্বজর্ন হেগেম, একজন কম নিয়ে পরে লড়তে হয় নরওয়েকে। ৪৮ মিনিটে নেকো উইলিয়ামস জয়সূচক গোলটি করেন ওয়েলসের হয়ে।

গ্রিসের মাঠে ২৩ মিনিটে ফটিস ইওয়ানিদিসের গোলে লিড পায় স্বাগতিকরা। ৪৫ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান দিগুণ করেন জর্জিওস মাসুরাস। ৫৯ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে ব্যবধান কমে নেদারল্যান্ডসের। ৮৯ মিনিটে তিজানি রেইন্ডার্সের গোলে সমতায় ফেরে ডাচরা।

বিষয়:গ্রিস জার্মানি ডেনমার্ক নেদারল্যান্ডস নেশনস লিগ পর্তুগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…