চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির ইউরোর প্রাথমিক দলে নেই ইম্মোবিলে-লোকাতেল্লি-ভেরাত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের মহাদেশীয় ফুটবল আসর ইউরো চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারীদের স্কোয়াড দেখলে অবাকই হতে হবে। আগের আসরের মাত্র ১০ ফুটবলার প্রাথমিক দলে জায়গা পেলেন। চমক জাগানো ব্যাপার, চিরো ইম্মোবিলে, ম্যানুয়েল লোকাতেলি এবং মার্কো ভেরাত্তির মতো বড় ফুটবলাররা ৩০ জনের দলেই নেই।

ইম্মোবিলেকে গত সেপ্টেম্বরে ইতালির স্কোয়াডে নিয়েছিলেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। কিন্তু চলতি মৌসুমে সিরি আ-তে মাত্র সাতটি গোল করার পর জার্মানিতে হতে চলা টুর্নামেন্ট তিনি মিস করছেন।

পিএসজি থেকে কাতারি ক্লাব আল-আরাবিতে গত বছরের সেপ্টেম্বরে যোগ দেন ভেরাত্তি। এ সময় তিনি ইতালির হয়ে ইউরোর প্রথম দুই বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য দলে ডাক পেলেও তা প্রত্যাখ্যান করেন। স্পালেত্তি হয়তো সে কারণেই তাকে স্কোয়াডে রাখেননি।

গত ইউরো থেকে আন্তর্জাতিক ফুটবলে জ্বলে উঠতে পারেননি লোকাতেল্লি। জুভেন্টাসের এ ফুটবলার এক সতীর্থের সঙ্গে ইতালির জুয়া খেলার নিয়ম লঙ্ঘনের দায়ে সাত মাসের নিষেধাজ্ঞায় পড়েন। পরে অবশ্য নিষেধাজ্ঞা শেষে তাকে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়।

আলবেনিয়ার বিপক্ষে ১৫ জুন নিজেদের ইউরো অভিযান শুরু করবে ইতালি। বি-গ্রুপে তাদের অন্যান্য প্রতিপক্ষ স্পেন ও ক্রোয়েশিয়া।

ইতালির প্রাথমিক দল: জিয়ানলুইজি ডোন্নারুমা, অ্যালেক্স মেরেত, ইভান প্রোভেডেল, গুগলিয়েলমো ভিকারিও, ফ্রান্সেসকো অ্যাসারবি, আলেসান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা , আলেসান্দ্রো বুওঙ্গিওরনো , রিকার্ডো ক্যালাফিওরি , আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো , মাত্তেও ডারমিয়ান, জিওভানি ডি লরেঞ্জো, ফেদেরিকো দিমারকো, জিয়ানলুকা মানচিনি, জিওর্জিও স্কালভিনি, নিকোলো বারেল্লা , ব্রায়ান ক্রিস্টান্তে , নিকোলো ফাগিওলি, মাইকেল ফোলোরুনশো , ডেভিড ফ্রেতেসি , জরগিনহো , লরেঞ্জো পেলেগ্রিনি , স্যামুয়েল রিকি , ফেদেরিকো চিয়েসা , স্টেফান এল শারাউই, রিকার্ডো ওরসোলিনি , গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা , মাতিয়া জাকাগনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইতালিইম্মোবিলেভেরাত্তিলিড স্পোর্টসলোকাতেল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT