চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট পেয়েও অ্যাশেজের প্রস্তুতিতে উড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠেছিলেন ইংল্যান্ড পেসার মার্ক উড। অ্যাশেজ সিরিজের আগে স্বস্তিও ফিরেছিল দলে। কিন্তু প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে আবারও হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে উড, শঙ্কা জেগেছে নতুন করে চোটে পড়ার। তবে এখনই দল থেকে বাদ পড়ছেন না তিনি, পার্থে প্রথম টেস্ট দলের সঙ্গেই অনুশীলনে থাকবেন উড।

ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পার্থে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে দুবার চার ওভার করে বল করে আবারও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন উড। প্রথম দিনের দ্বিতীয় সেশনে স্ক্যানিংয়ের জন্য মাঠ ছাড়েন তিনি। যদিও গুরুতর কিছু আসেনি রিপোর্টে।

বিবৃতি দিয়ে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘সতর্কতামূলক স্ক্যানিংয়ের পর বাঁ-হাতের চোট নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন। তিনি ২১ নভেম্বর পার্থের প্রথম টেস্টের প্রস্তুতিতে পরিকল্পনামতো অনুশীলন চালিয়ে যাবেন। তবে তাকে একাদশে রাখা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।’

চলতি বছরে ইংল্যান্ডের জার্সিতে কোনো টেস্ট খেলেননি উড। ম্যানচেস্টারে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ সাদা বলের ক্রিকেট খেলেছিলেন তিনি।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে ফেরার কথা থাকলেও দীর্ঘসময় থাকতে হয় মাঠের বাইরে। ইংলিশদের হয়ে টেস্টে ৩৯ ম্যাচ খেলেছেন উড। ৬৯ ইনিংসে নিয়েছেন ১১৯ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজইংল্যান্ডইংল্যান্ড লায়ন্সমার্ক উডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT