প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনে তৃতীয় সোনার দেখা পেয়েছে ইতালি। ফেন্সিংয়ে মেয়েদের ইপেই দলীয় ফাইনালে স্বাগতিকদের হারিয়ে স্বর্ণ জিতেছে দেশটি।
দলগত ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুদলের। ৩০-২৯ ব্যবধানে সোনার মুখ দেখে ইতালি। স্বাগতিকদের সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য পদকেই।
ব্রোঞ্জ জিতেছে পোল্যান্ড। চীনকে ৩২-৩১ ব্যবধানে হারিয়েছে পোলিশ মেয়েরা।







