স্বাভাবিক অবস্থায় ফিরবেন না মার্টিনেজ, কাঁদতেন মাঝ রাতের পর

গত মে মাসে ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময় আঙুল ভেঙে যায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মার্টিনেজের। আঙুলের সেই পুরনো চোট আর কখনোই শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে তীব্র শারীরিক যন্ত্রণা ও ধকলের মধ্য দিয়ে লড়াই করার অবিশ্বাস্য অভিজ্ঞতার কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
মার্টিনেজের আঙুলে পাওয়া গুরুতর চোটটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা চিকিৎসাগতভাবে আর কখনোই পুরোপুরি আগের মতো বা স্বাভাবিক অবস্থায় ফিরবে না। এই স্থায়ী চোট নিয়েই এখন নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘আমি যখনই হাত নিচে নামাতাম, চোখে অন্ধকার দেখতাম। প্রতি রাতে ১২টা পর্যন্ত আমি কাঁদতাম। কারণ আমার আঙুলটি তখন অনেকটা রক্তমাখা সসেজের মতো ফুলে গিয়েছিল।’
অক্টোবরের মাঝামাঝি সময়ে এভারটনের বিপক্ষে চেলসির হয়ে খেলার সময় চোয়াল ভেঙে যাওয়ার যন্ত্রণার সঙ্গে আঙুল ভাঙার যন্ত্রণার তুলনা করা হলে মার্টিনেজ বলেন, ‘চোয়ালের ব্যথার তুলনায় আঙুলের যন্ত্রণা ছিল অনেক বেশি।’
‘পরিস্থিতি আর আগের মতো হবে না। আমি এখনও ব্যথা নিয়েই খেলছি। কিন্তু জাতীয় দলের জন্য এই ঝুঁকিগুলো নিতেই হয়। আমি আবারও তা করব।’






