চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসির সামনে ঘুমিয়ে ডাক্তার, রক্তক্ষরণে রোগীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের মেরঠে লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ (২৯ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, হাসপাতালের নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, জরুরি বিভাগের চিকিৎসকরা এসির সামনে ঘুমিয়ে আছেন, আর একজন রোগী স্ট্রেচারে কাতরাচ্ছেন ও রক্ত ঝরছে।

সোমবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে পুলিশ এলএলআরএম মেডিকেল কলেজে নিয়ে আসে। আহত ব্যক্তির নাম সুনীল। হাসপাতালে আনার সময় থেকেই তার পা থেকে রক্তপাত হচ্ছিল এবং তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন চিকিৎসক এসির নিচে চেয়ার টান দিয়ে ঘুমিয়ে আছেন, তার একটি পা টেবিলের ওপরে রাখা। একজন নারী শিশুকে কোলে নিয়ে প্রেসক্রিপশন হাতে চিকিৎসককে ডাকছেন, কিন্তু কোনো সাড়া নেই। পাশে একটি বেডে সুনীল পড়ে আছেন, তার পা দিয়ে রক্ত ঝরছে।

ওই সময় জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড. শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। পরে তিনি জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি হাসপাতালে আসেন এবং সুনীলকে তাৎক্ষণিক চিকিৎসা দেন।

তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সুনীল মঙ্গলবার সকাল ৭টায় মারা যান। পরিবার দাবি করেছে, চিকিৎসায় অবহেলার কারণেই সুনীলের মৃত্যু হয়েছে। যদিও ড. জিন্দাল দাবি করেন, রোগীর অবস্থা প্রথম থেকেই সংকটজনক ছিল।

Reneta

পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে ২ জন জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকেত কর্তব্যে থাকলেও ঘুমিয়ে ছিলেন এবং চিকিৎসা করেননি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে মেরঠ জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিডাক্তারভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT