অন্যান্য খেলা

মেসিকে ‘শ্রদ্ধা’ করেন জোকোভিচ

জোকোভিচ ও মেসি একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচ ও মেসি একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন, যা একটি অনুষ্ঠানে তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও নোভাক জোকোভিচ। আর্জেন্টাইন অধিনায়ক ফুটবল মাঠ মাতান, জোকোভিচের প্রতিযোগিতা চলে টেনিস কোর্টে। দুজনের মধ্যে খুব বেশি দেখা হওয়ার সুযোগ নেই। এরপরও দুবার দেখা হয়েছে দুই মহাতারকার। কথা বলেছেন ক্রীড়াঙ্গনের নানা বিষয়ে। মেসির সম্পর্কে বলতে গিয়ে জোকোভিচ বললেন, বিশ্বজয়ীর প্রতি অগাধ শ্রদ্ধা তার।

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ৩৬ বর্ষী মেসি। একই শহরে ইউএস ওপেন খেলতে এসেছেন সার্বিয়ান মহাতারকা জোকোভিচ। গত ২৫ আগস্ট দেখা হয় দুজনের।

বার্নাবে জাপাতা মিরালেসকে ৬–৪, ৬–১ ও ৬–১ গেমে হারানোর পর সংবাদ সম্মেলনে ওঠে মেসি প্রসঙ্গ। ৩৬ বর্ষী জোকোভিচ বলেছেন, ‘এটি আমাদের দ্বিতীয় দেখা। সবকিছু নিয়ে আমরা ১৫ মিনিট কথা বলেছি। ভবিষ্যতে তার সঙ্গে আমি আবারও দেখা করতে চাই। খেলাধুলা নিয়ে এরকম আরও অনেক আলোচনা করতে চাই। মেসি ফেনোমেনন। সে একজন চ্যাম্পিয়ন, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’

মিয়ামিতে এসে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এলএম টেন। আগামী ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামো এফসির মুখোমুখি হবে মেসি বাহিনী।

বিষয়:ইউএস ওপেন এমএলএস জোকোভিচ টেনিস মিয়ামি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…