ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ১ জুলাই বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার ১ জুলাই সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে নির্ধারিত এই তিন ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে কোনো ট্রেন থামবে না। তবে এ সময় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনটি স্টেশন অতিক্রম করবে।
এ সাময়িক ব্যবস্থার কারণে যাত্রীদের হতে পারে এমন অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।








