চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্ককে বিদায় করে কোয়ার্টারে জার্মানি

ইউরো চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোর শেষ ষোলোর ম্যাচে জমজমাট লড়াইয়ে মেতেছিল জার্মানি ও ডেনমার্ক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাধা হেনেছিল বজ্রপাত ও বৃষ্টি। ছিল একাধিক গোল বাতিল ও পেনাল্টি। সবকিছু মিলিয়ে শেষ হাসিটা হেসেছে স্বাগতিকরাই। ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি।

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ডেনিশদের ২-০ গোলে হারিয়েছে কোচ নাগেলসম্যানের দল। জার্মানদের হয়ে গোল দুটি করে কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা।

প্রথমার্ধ থেকে দাপুটে শুরু করেছিল জার্মানি। একের পর এক আক্রমণে ডেনমার্ককে পরীক্ষায় রেখেছিল আয়োজক দেশটি। নিকো শ্লোটটেরবেকের হেডে চতুর্থ মিনিটেই জালের দেখা পায় দলটি। তবে বলটি আসার সময় বক্সে ডেনিশ খেলোয়াড় ফাউলের শিকার হওয়ায় ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় গোলটি।

৩৬ মিনিটে বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি মাইকেল অলিভার। খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। আবহাওয়া একটু ভালো হলে প্রায় ২০ মিনিট পর খেলা পুনরায় শুরু হয়। দুদলেরই সুযোগ হাতছাড়ার মহড়ায় গোল শূন্য সমতায় শেষ হয় লড়াই।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে জার্মানির জালে বল পাঠান জোয়াকিম অ্যান্ডারসেন। ভিআরে অফসাইড ধরা পড়ায় গোল বঞ্চিত হয় ডেনমার্ক। তিন মিনিট পর বক্সের ভিতর সেই অ্যান্ডারসেনের হাতে বল লাগে। পেনাল্টি পায় জার্মানি। স্পট কিকে গোল আদায় করে নেন কাই হাভার্টজ। ৬৮ মিনিটে শ্লোটটেরবেকের লম্বা ক্রসে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে ডেনিশদের জালে বল পাঠান জামাল মুসিয়ালা।

৯১ মিনিটে ম্যাচের তৃতীয় গোল বাতিলের ঘটনা ঘটে। জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ ডেনিশ জালে বল পাঠালেও অফসাইডে বাতিল হয় তা। পরে ২-০তে জিতে কোয়ার্টার নিশ্চিত করে জার্মানি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪জার্মানিডেনমার্কলিড স্পোর্টসহাভার্টজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT