চাঁদপুরে জাহাজে সাত নাবিককে হত্যার মধ্য দিয়ে কারা কী উদ্দেশ্যে নৌযান শ্রমিকদের মধ্যে ভীতির সঞ্চার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে খুঁজে বের করার দাবি উঠেছে শ্রমিক কর্মচারীদের মানববন্ধনে।
ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের খুঁজে বের করার দাবিতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানান বক্তারা।
জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ঢাকা ওই মানববন্ধনের প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং কী কারণে ওই হত্যাকাণ্ড, তা তদন্ত করে বের করার দাবি জানান। নৌযান শ্রমিকদের হত্যার ঘটনায় দেশবাসীকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান জাতীয়তাবাদী নৌযান শ্রমিকরা।








