মানহানির মামলা করলেন তানজিন তিশা
সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা

তানজিন তিশা সুন্দর পোশাক পরা একটি হাস্যোজ্জ্বল ছবি, যা তার সুন্দরের প্রমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
মামলাটি বর্তমানে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এ বিষয়ে তানজিন তিশার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার বিষয়ে যা বলার আইনজীবী বলবেন।

মামলার বিষয়টি নিশ্চিত করতে তানজিন তিশার আইনজীবী মোঃ জসীমউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিনেত্রী তানজিন তিশা গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
জানা যায়, মামলার এক নম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং দ্বিতিয় আসামী ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা, তিনি একটি ভিডিওতে তিশার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও মিথ্যাচার করেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধেও মামলা করেন তানজিন তিশা।






