চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় আরও ৭৯ জন নিহত, মৃত্যু ছাড়াল ৬৬ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে মানুষ ও যানবাহন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। চলমান সংঘাতে নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক, যাদের অনেকেই প্রাণ হারিয়েছেন ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ বা বাফার জোনে।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। শনিবার একদিনেই গাজা উপত্যকাজুড়ে হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৪৫ জন মারা গেছেন গাজা সিটিতেই। সবমিলিয়ে গাজায় মৃত্যু ৬৬ হাজার ছাড়িয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম অফিস অভিযোগ করেছে, ইসরায়েল জনগণকে বিভ্রান্ত করতে নিরাপদ অঞ্চলের ঘোষণা দিচ্ছে, অথচ বাস্তবে সেই অঞ্চলগুলোতেই হামলা চালানো হচ্ছে। অফিসটির তথ্য অনুযায়ী, গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি শুরুর পর ১১ আগস্ট থেকে মধ্য ও দক্ষিণ গাজায় ১৩৩টি হামলায় অন্তত ১,৯০৩ জন নিহত হয়েছেন—যা ওই সময়ের মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ। এসব তথ্য প্রমাণ করে সাধারণ জনগণকেই ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ কেন্দ্রীয় গাজা থেকে জানিয়েছেন, শনিবার ভোর থেকেই গাজা সিটিতে হামলার মাত্রা বেড়েছে। ক্রমাগত আহতদের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি জানান, একটি পরিবার গাড়িতে করে পালানোর সময় ড্রোন হামলার শিকার হয়ে চারজন ঘটনাস্থলেই নিহত হন। শত শত মানুষ এখনো নিরাপদ স্থানে যেতে চেষ্টা করছে, কিন্তু ড্রোন ও যুদ্ধবিমান একের পর এক হামলা চালিয়ে তাদের লক্ষ্যবস্তু করছে।

অব্যাহত হামলার কারণে গাজা সিটির একাধিক হাসপাতাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। শনিবার সকালে ভারী বোমাবর্ষণের পর শহরের অন্যতম প্রধান জর্দান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ জন রোগী ও সব কর্মীকে সরিয়ে নিতে বাধ্য করা হয়। দীর্ঘদিনের ধারাবাহিক হামলায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT