চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাবের মালিক হয়ে ফুটবলে ফিরছেন আলভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আলভেজ ফুটবল ক্লাবে মালিক হিসেবে ফিরছেন, দৃশ্যের কেন্দ্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

দানি আলভেজ

এক সময় বিশ্বের সবচেয়ে বেশি ৪৩টি ট্রফি জেতা খেলোয়াড় ছিলেন ব্রাজিলের দানি আলভেজ। নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রায় এক বছেরে বেশি সময় কারাগারে ছিলেন বার্সেলোনার এ সাবেক তারকা। শেষ ফুটবল ম্যাচটা খেলেছিলেন ২০২৩ সালে। তবে নতুন করে তিনি আবার যুক্ত হতে চলেছেন ফুটবলের সঙ্গে। কিনবেন পর্তুগালের তৃতীয় বিভাগের একটি ক্লাব, সেখানে খেলবেনও এক মৌসুম।

ব্রাজিলীয় গণমাধ্যমে খবর, সম্প্রতি একজন ধর্ম প্রচারক হিসেবে জনসমক্ষে আসেন আলভেজ। এ সময় তিনি জানান, আবাও ফুটবলে ফেরার ইচ্ছার কথা।

একদল বিনিয়োগকারীর সঙ্গে মিলে পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব সাঁও জোয়াও দে ভের কেনার খুব কাছাকাছি আছেন ৪২ বর্ষী আলভেজ। আলোচনা চূড়ান্ত হওয়ার পর তিনি নিজেকেই ক্লাবের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করবেন।

আলভেজের লক্ষ্য ২০২৬ সালের জানুয়ারিতে সাঁও জোয়াও সঙ্গে চুক্তি করা এবং মৌসুমের দ্বিতীয়ার্ধে ক্লাবটির হয়ে খেলা। এরপর আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেবেন। তার পরিকল্পনা অনুযায়ী অবসরের পর পূর্ণকালীনভাবে ক্লাবের মালিক হিসেবে দায়িত্বে থাকবেন।

২০২৩ সালে জেলে যাওয়ার পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্রাজিল ও সাবেক বার্সা তারকার বিরুদ্ধে রায় দেন কাতালুনিয়ার একটি নিম্ন আদালত। পরের মাসেই আলভেজ আপিল করেন এবং এক মিলিয়ন ইউরোর বিনিময়ে জামিন পান কারাগার থেকে। তিন দিনের সে শুনানি শেষে নতুন করে আবার রায় দেয় আপিল বিভাগ। যেখানে ওই তরুণীর সাক্ষ্যে ঘাটতি রয়েছে বলে দাবি করা হয়। একইসঙ্গে নির্দোষ হিসেবে সাব্যস্ত করা হয় আলভেজকে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছিল সে সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দানি আলভেজপর্তুগালবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT