চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন কামিন্স-হ্যাজেলউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ হাসিমুখে একসঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। কামিন্সের সাথে ডানহাতি আরেক পেসার জশ হ্যাজেলউডকেও পাওয়া যাবে না, জানিয়েছেন অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি। বৃহস্পতিবার দুজনের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি। 

১২ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড দেয়ার সময় আছে। সেসময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে অজিরা। শন অ্যাবোট, স্পেন্সার জনসন এবং বেন ডোয়ারিসের নাম ঘোষণা করা হয়েছে।

প্রধান নির্বাচক বেইলি দুই পেসার কামিন্স ও হ্যাজেলউড সম্পর্কে বলেছেন, ‘যদিও আমাদের জন্য বিষয়টি হতাশাজনক, তবে বিশ্বআসরে নিজেদের প্রমাণের জন্য এটি বড় সুযোগ।’

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘কামিন্স ও হ্যাজেলউডের দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’

বুধবার প্রধান কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, ‘প্যাট কামিন্স কোন ধরনের বোলিং শুরু করতে পারেননি, তাই দলের সাথে থাকার খুব বেশি সম্ভাবনা নেই। সুতরাং, এর মানে হল আমাদের একজন অধিনায়কের প্রয়োজন।’

‘স্মিথ এবং হেডের সাথে আমাদের যখন আলোচনা হচ্ছিলো, আমরা কামিন্সকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল তৈরি করছিলাম। নেতৃত্বের জন্য আমরা এ দুজনের দিকে তাকিয়ে আছি। সুস্পষ্টভাবে তাদের দুজনের মধ্যে কেউ হওয়ার সম্ভাবনা বেশি। স্মিথ এখানে (শ্রীলঙ্কায়) প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত করেছে। ওয়ানডে ক্রিকেটেও তার কিছু ভালো কাজ রয়েছে। সুতরাং তাদের মধ্যেই কেউ হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামিন্সবেইলিম্যাকডোনাল্ডলিড স্পোর্টসস্মিথহেডহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT