চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শনিবার ভারত-শ্রীলঙ্কায় গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এমন সময় বড় ধাক্কা অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ থেকে চোটে ছিটকে গেছেন অজিদের অন্যতম ভরসা পেসার জশ হ্যাজেলউড। বদলি এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্সের পর হ্যাজেলউডকে হারানো অস্ট্রেলিয়ার বোলিং বিভাগের জন্য বড় ধাক্কাই। ২০২৫ সালে টি-টুয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তার অনুপস্থিতি অজিদের ভোগাতে পারে। জশ গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল জেতাতে এবং সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারতের বিপক্ষে অজিদের তিনটি টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন।

জশের চোট পুরো গ্রীষ্মেই ভুগিয়েছে। অ্যাশেজ শুরুর আগে শেফিল্ড শিল্ডের শেষ ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন। অ্যাশেজে শেষদিকে ফেরার চেষ্টা করতে গেলে অ্যাকিলিস সমস্যায় ভুগতে হয় তাকে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের দিকে মনোযোগ রেখে জানুয়ারিতে প্রস্তুতির ক্ষেত্রে সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করেছেন জশ। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে দলের সঙ্গে কলম্বো সফর করেননি। সিএ জানিয়েছে, সিডনিতে বাড়িতে থেকেই প্রস্তুতি চালিয়ে যাওয়ার কথা ছিল তার, দলে সাথে পরে যোগ দেয়ার লক্ষ্য নিয়ে।

নির্বাচক টনি ডোডেমেইড বলেছেন, ‘আমরা আশা করেছিলাম সুপার এইট পর্বে জশ পুরোপুরি ফিট হয়ে যাবে। কিন্তু সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, তার পুরোপুরি সেরে উঠতে এখনও সময় লাগবে এবং প্রস্তুতি দ্রুত বাড়ালে ঝুঁকি অনেক বেশি। তবে আমরা এখনই কোন বদলি ঘোষণা করছি না। শুরুর ম্যাচগুলোর জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে দলে। পরিস্থিতি অনুযায়ী পরে সিদ্ধান্ত নেয়া হবে।’ সদ্যগত পাকিস্তান সিরিজে রিজার্ভ হিসেবে সফরে ছিলেন শন অ্যাবোট।

Reneta

হ্যাজেলউডের অনুপস্থিতির ফলে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার অস্ট্রেলিয়া কোন আইসিসি টুর্নামেন্টে অংশ নিচ্ছে এমন একটি স্কোয়াডে, যেখানে জশ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ বা ডেভিড ওয়ার্নারের কেউই থাকছেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়াআইসিসিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT