করোনায় একদিনে ১২ জনের মৃত্যু

Voters wearing masks participate in an election process, with election officials assisting them. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৪৬তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৭৪ জন।
শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও দু’হাজার ২৮৫ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ।
এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৮২৮টি পরীক্ষায় দু’হাজার ২৮৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৪ লাখ ৬৬ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ২৮ হাজার ২২০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৪৮২ জনসহ মোট ১৯ লাখ আট হাজার ৭৭৯ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।
মৃত ১২ জনের মধ্যে ৯ পুরুষ ও ৩ নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৫ কোটি ৪৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৬১হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫২ কোটি ৯৪ লাখের বেশি।






