চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার মহামারিকালের সেই সিনেমা এবার ওটিটিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

জীবন–প্রাণ–জ্ঞানকে তুচ্ছ করে পৃথিবীতে নেমে এসেছিল কোভিড-১৯। মানুষের মধ্যে জন্মেছিল নতুন বোধ। সেই লকডাউনের সময়, প্রতিটি মানুষের জীবনই যেন একেকটি অসহায়ত্ব এবং নিজেকে নিজের বাঁচিয় রাখার গল্প। এমন কিছু দিন–সময়, জীবন–উপলব্ধি, সম্পর্ক–মনস্তত্ব ফ্রেমে ধরেছেন নির্মাতা পিপলু আর খান।

নির্মাণ করেছেন সিনেমা ‘জয়া আর শারমিন’। সম্পূর্ণ ভিন্ন সামাজিক স্তরের দুই নারী- একজন অভিনেত্রী ও তাঁর গৃহকর্মী, একটি ঘরের মধ্যে আবদ্ধ। সেই নির্জন আবদ্ধতায় তাদের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এক ভঙ্গুর সম্পর্ক, যা এক সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে নিঃসঙ্গতা ও সম্পর্কের পরিবর্তনের ভারে।

‘জয়া আর শারমিন’ এর পোস্টার

সেই সিনেমাটি এবার আসছে ওটিটি প্লাটফর্ম চরকিতে। ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (২৫ সেপ্টেম্বর) স্ট্রিমিং হবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন পর্দা ও মঞ্চের দুই গুণী অভিনেত্রী জয়া আহসান ও মহসিনা আক্তার। অতিথি চরিত্রে আছেন তানজিম সাইয়ারা তটিনী।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। সিনেমাটি গত মে মাসে মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

এ বিষয়ে জয়া আহসান বলেন,“এই সিনেমাটা বা এ সিনেমায় কাজের অভিজ্ঞতা অন্য কাজের সঙ্গে মেলাই না বা মেলানো যায় না। আমি এই সিনেমার শুটিং শেষ করে বাসায় যেতাম না। কারণ বাসায় মা থাকতেন। দায়িত্বশীলতা থেকেই এটা করতাম আমরা। আমার অন্যান্য কাজে ফিল্ম ইউনিটটা একটু বড় হয়। কিন্তু এই শুটিংয়ে তেমন কিছুই ছিল না। যে কয়জন না হলেই না, তাদের নিয়েই কাজটি করা হয়েছে।”

সিনেমার দৃশ্যে জয়া ও মহসিনা

করোনাকালের শুটিং অভিজ্ঞতার কথা জানিয়ে জয়া বলেন,“ক্যামেরা যে চলছে সেটা মাঝে মাঝে বোঝাই যেত না। সিনেমায় যে ড্রেসগুলো পরতাম, সেগুলো নিজেরাই ধুতাম, রোদে শুকিয়ে আয়রন করতাম। পরার আগে এতবার আয়রন করা হতো, মনে হতো যেন কাপড়গুলো পুড়েই যাবে। জার্ম যেন না থাকে সেজন্য আমরা ওগুলো করতাম।”

Reneta

“প্রেক্ষাগৃহে মুক্তির সময় যারা দেখেছেন তারা তো বলেছেন এটা রিয়েল একটা সিনেমা, খুব অনেস্টি নিয়ে বানানো হয়েছে। আমরা আমাদের মতো কাজ করেছি, দেখার পর মানুষ এটার নানান অ্যাঙ্গেল বের করেছে। এ সিনেমায় অভিনয়টা ঠিক অভিনয়ের মতো না। জীবন আমরা যেটা যাপন করেছি, সেটাই ক্যামেরায় দেখা গেছে। ‘জয়া আর শারমিন’–এর শুটিং হয়েছে রাজধানীর ব্যস্ততম এলাকা বনানীতে। কিন্তু একদম নিশ্চুপ ছিল চারিদিক। কোনো আওয়াজ পেতাম না। আমাদের লাইভ সাউন্ড রেকর্ড হয়েছে। কোনো ডাবিং করতে হয়নি।” বলছিলেন জয়া।

সিনেমার দৃশ্যে জয়া আহসান

করোনাকালে শুটিং, তার দীর্ঘদিন পর সিনেমা মুক্তি- এ বিষয়ে জয়া বলেন,“শুটিংয়ের সময় আমরা ভাবছিলাম এটা কি আমাদের শেষ অভিনয়? হতেই পারে এটা আমাদের শেষ কাজ। করোনার সময়ে সিনেমাটির শুটিং হলেও চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। সেসময় অনেকে বলেছেন সিনেমাটি দেরিতে মুক্তি পেল কি না? আমার মনে হয়েছে ওটাই ঠিক সময়। ওই ক্রাইসিসটা কেমন ছিল, ওটা আমরা কীভাবে ওভারকাম করেছি, এটা দেখার সুযোগ হয়েছে। চরকিতে মুক্তির কারণে এটা আরও অনেক মানুষ দেখতে পারবেন এবং সেই সময়কে খোঁজার চেষ্টা করবেন। এই যে দূর থেকে মাঝে মাঝে নিজের দিকে ঘুরে ঘুরে তাকানো, নিজের জীবনের দিকে তাকানো, জীবনের বাঁকগুলো দেখা, এই সুযোগগোলো তো হয়না আসলে। ”

“করোনা মহামারির সময় রিয়েলাইজেশন তো অনেকরকম হয়। কিন্তু আবার আমরা মানুষরা আগের মতো হয়ে যাই। প্রকৃতি শিক্ষা দিয়েছে কিন্তু সেটা কাজে লাগাচ্ছি না।” বলেন জয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়করোনাজয়া আহসানপিপলু আর খানমঞ্চমহসিনামহামারিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে একের পর এক আইন পাস: উদ্বেগ, বিতর্ক ও অনিশ্চয়তায় অভিবাসীরা

এপ্রিল ৩, ২০২৬

কক্সবাজারে আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩, ২০২৬

নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কের বেহাল দশা

এপ্রিল ৩, ২০২৬

সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি

এপ্রিল ৩, ২০২৬

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT