স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৬

করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের ৩D মডেল, বিশ্বজুড়ে মহামারির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে COVID-19 মহামারির প্রতীক হিসেবে করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের 3D মডেল দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে অন্তত ৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ তথ্য দেওয়া হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, এসময় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৩ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

বিষয়:করোনা করোনা আক্রান্ত করোনা আপডেট করোনায় মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…