স্বাস্থ্য

আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত

নতুন করোনার ভ্যারিয়েন্ট এনবি১৮১ এর ছবি, ভাইরাসের কণিকা দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি, করোনার নতুন ভ্যারিয়েন্ট এনবি১৮১ এর ছবি, ভাইরাসের কণিকা ও সংক্রমণের ঝুঁকি বোঝানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে সারা দেশে এই সময়ের মধ্যে ১১ জনের শরীরে প্রাণঘাতি ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই শনাক্তের খবর পাওয়া যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৪৩ জন।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৩ জনে ঠেকেছে।

বিষয়:করোনা করোনা শনাক্ত করোনা সংক্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…