স্বাস্থ্য

করোনায় মৃত্যু না থাকলেও শনাক্তের সংখ্যা বাড়ছে

২৪ ঘণ্টায় ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে মানুষ মাস্ক পরে করোনার প্রভাব কমানোর চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ মাস্ক পরিধান করে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

এ সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন। ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৬৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:corona coronavirus COVID-19 করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…