স্বাস্থ্য

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৫

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৭৫ তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯৮ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৭৫ জন। শনাক্তের হার ছয় দশমিক ৫৩ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৭৪২টি পরীক্ষায় ৩৭৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৫৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ৩০ হাজার ৪৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৯৪ হাজার ৮৮১টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৩৪৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ছয় হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৯৭৪ জন সহ মোট ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত তিনজনই পুরুষ। তাদের সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব একজন ও সত্তোরঊর্ধ্ব দু’জন। মৃতদের মধ্যে সকলেই ঢাকা বিভাগের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৮ কোটি ৪৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ২৪ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৫ কোটি ৫০ লাখের বেশি মানুষ।

বিষয়:করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…