চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম রয়্যালসের পাওনা পরিশোধ নিয়ে যে বার্তা দিল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রাম রয়্যালসের খেলা স্টেডিয়াম ও নদীর দৃশ্য, সূর্যোদয় সময়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ ডিসেম্বর গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এর আগে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। গতআসরে ক্রিকেটার-স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে সমালোচিত হয়েছিল আগের ফ্র্যাঞ্জাইজি। এবার মালিকানা বদলেছে। তবুও প্রশ্ন ওঠা থামছে না। র‌য়্যালস ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কিনা, সেসবের ব্যাখ্যাও দিতে হচ্ছে বিসিবিকে।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ সব আর্থিক পারিশ্রমিক পরিশোধ করেছে চট্টগ্রাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের নানা রিপোর্ট বিসিবির নজরে এসেছে। এই ব্যাপারে সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের অভিবাবক সংস্থা।

মূলত প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি এবং ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দেয়া বাধ্যতামূলক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের আগে দুই দল এই শর্ত পূরণ না করার বিষয়টি প্রকাশ করেছিলেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। যদিও কোন দলের নাম প্রকাশ করেননি।

Banglabid

মিঠু জানন, বাকি চারটি দল পুরো অর্থ পরিশোধ করেছে। পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাওনা টাকার প্রসঙ্গে চট্টগ্রাম রয়্যালসের নাম বেশি ঘুরে বেড়াচ্ছিল। এবার বিষয়টির ব্যাখ্যা দিলো বিসিবি।

২৬ ডিসেম্বর শুরু হতে চলা বিপিএল হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তিন ভেন্যু মিলিয়ে ৩৪টি ম্যাচে হবে ব্যাট-বলের লড়াই। ২৩ জানুয়ারি আসরের শিরোপা নির্ধারণী মহারণ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। পুরনো ফ্র্যাঞ্চাইজি দুটি হল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। বাকি দলগুলো– সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশবিপিএলবিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT