স্বাস্থ্য

হামে আরও ৫ শিশুর মৃত্যু

হামে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের দুজন করে এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছে। এ সময়ে আরও ১ হাজার ১৪৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে প্রাণ হারিয়েছেন ৫৪৬ জন। সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩ জন, ময়মনসিংহে ৯৪ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৮ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:চট্টগ্রাম ঢাকা সিলেট স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…