চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুট্টাক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:৪৮ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে স্থানীয় একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পরিবারের দাবি, কানের স্বর্ণের দুল ও গলার মালার জন্য শিশুটিকে হত্যা করা হয়েছে।

নিহত ফাতেমা মির্জাবাড়ি ইউনিয়নের ভবানীটেকি (লেংড়া বাজার) গ্রামের রাজু আহমেদ ওরফে আবু সামার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) আছরের নামাজের পর বাড়ির পাশ থেকেই হঠাৎ নিখোঁজ হয় ফাতেমা। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেন। আজ সকাল ১১ টার দিকে গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয় এক নারী কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফাতেমার মামা জনি খান জানান, নিখোঁজ হওয়ার সময় ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রুপার মালা ছিল। মরদেহ উদ্ধারের সময় ওই গহনাগুলো পাওয়া যায়নি। তাঁর সন্দেহ, কোনো দুর্বৃত্ত গহনার লোভে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বপূর্ণ সহকারে তদন্ত করা হচ্ছে। অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Reneta

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজভূট্টা ক্ষেতে মিলল শিশুর মরদেহমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT