চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে ৭ বছর পর মুখোমুখি বার্সা-চেলসি, পরিংসখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও চেলসি ফুটবল দল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত মৌসুম পর আবারও মাঠের মহারণে মুখোমুখি হচ্ছে দুই লিগের দুই জায়ান্ট বার্সেলোনা ও চেলসি। ৩৬ দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। ক্লাব দুটি ইউরোপসেরার ময়দানে মুখোমুখি হয়েছে ১৪ বার।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় স্টামফোর্ড ব্রিজে বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম বারের মতো দেখা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি ও স্প্যানিশ লা লিগা জায়ান্ট বার্সেলোনা।

সবশেষ দুবার চেলসির বিপক্ষে কাতালুনিয়ান ক্লাবটির দেখা হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোর লড়াইয়ে। রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মোসুমটিতে দুই লেগে ৪-১ ব্যবধানে চেলসিকে হারিয়েছিল বার্সেলোনা।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুবার দেখা হয়েছিল দল দুটির। ২০১১-১২ মৌসুমে সেমির প্রথম লেগে ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানে ড্র করেছিল চেলসি। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ব্লুজরা ফাইনালে গিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল।

২০০৮-০৯ মৌসুমেও সেমিতে মুখোমুখি হয়েছিল দল দুটি। প্রথম লেগ গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় লেগে স্টামফোর্ড ব্রিজে  ১-০তে এগিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে ড্র করে বার্সা। সেসময়ের নিয়মে অ্যাওয়ে গোলে ফাইনাল নিশ্চিত হয় বার্সার। কাতালুনিয়ান ক্লাবটি সেবার ফাইনালে জিতে পেয়ে যায় ক্লাব ইতিহাসের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।

চেলসি সব শেষ ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ লিগ শিরোপা পেলেও বার্সেলোনাকে গুণতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। সবশেষ তারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পেয়েছে ২০১৪-১৫ মৌসুমে।

Reneta

চ্যাম্পিয়ন্স লিগে আগের ১৪ দেখায় দুদলই জয় পেয়েছে সমান ৪টি করে। ড্র করেছে ৮ ম্যাচ। একে অপরের বিপরীতে দুদল গোল করেছে ৪১টি। যার ১৯টি চেলসি পাঠিয়েছে বার্সার জালে, ২২টি বার্সা জড়িয়েছে চেলসির জালে। মোট পাঁচটি শিরোপা আছে বার্সেলোনার ঝুলিতে, বিপরীতে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা দুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্প ন্যুচেলসিচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টসস্টামফোর্ড ব্রিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT