ফুটবল

লিপস্টিক মেখে উদযাপনের গল্প শোনালেন সানজিদা

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলা শেষে উল্লাস প্রকাশ করছেন, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট- সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে সব বিভাগে উড়িয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন করেছিলেন হ্যাটট্রিক। সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিল গোল করার পর মেয়েদের লিপস্টিক মেখে উদযাপন।

গোলের পর ফুটবলাররা ফটোগ্রাফারদের সামনে এসে ঠোঁটের কাছে আঙুল নিয়ে লিপস্টিকের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করান। সানজিদা-মানসুরাদের এমন উদযাপন বেশ আলোড়ন তুলেছিল।

বুধবার চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন সাফজয়ী বীরকন্যারা। দুপুর ১২টার কিছু আগে শিরোপাজয়ী দল জড়ো হয়েছিল চ্যানেল আই ভবনে। ফুলের চাদর পেরিয়ে, সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন শেষে জমে আড্ডার আসর। সেখানেই মনের দুয়ার খুলে দেন সানজিদা। শোনান লিপস্টিক কাহিনীও।

লাল-সবুজদের ২১ বর্ষী রাইট উইং লিপস্টিক-উদযাপনের গল্পের পেছনের ঘটনা নিয়ে বললেন, ৮ গোলের বড় জয় পাওয়া সেই ম্যাচটি ঘিরে ছিল একজনের বিশেষ পরিকল্পনা।

‘আমরা যখন সেমিফাইনালে উঠেছি, তখন মারিয়া (মান্ডা) এই পরিকল্পনা করেছিল। তার পরিকল্পনা ছিল, যদি আমাদের ফাইনালে খেলা নিশ্চিত হয়, তাহলে মাঠে লিপস্টিক মেখে নামবো।’

‘যখন সেমিতে ভুটানের বিপক্ষে ৪ গোল দেই, তখন লিপস্টিক মেখে উদযাপন করি। পরে তো আমরা তাদের বিপক্ষে আরও ৪টা গোল দিয়েছি।’

বিষয়:চ্যানেল আই বাংলাদেশ নারী ফুটবল দল সানজিদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…