চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে স্মার্ট মানুষ না এলে পরিবর্তন সম্ভব নয়: উপদেষ্টা ফাওজুল কবির খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে আমাদের স্মার্ট মানুষ দরকার, সৎ মানুষ দরকার। আপনারা রাজনীতিতে না এলে আমরা যে পরিবর্তনের কথা বলি সেটা হওয়া সম্ভব না।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তনে তিনি এ কথা বলেন। এই সমাবর্তনের প্রতিপাদ্য ছিল “মেক দ্য ডিফারেন্স”।

উপদেষ্টা শিক্ষার্থীদের মধ্যে নোবেল জয়ের স্বপ্নের বীজ বুনে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “১৮ কোটি মানুষের দেশে মাত্র একজন নোবেল লরিয়েট। চিকিৎসাশাস্ত্র, পদার্থ, রসায়নের মতো বিষয়, এমনকি সাহিত্য বা অর্থনীতিতেও আমাদের কোনো নোবেল নেই। আমি শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের মনের মধ্যে এই স্বপ্নটা গেঁথে দিতে।”

Banglabid

উৎসবমুখর এবং জমকালো এবারের এই সমাবর্তনে অংশ নিয়েছেন ৩৪টি প্রোগ্রামের মোট ২০৫৫ জন শিক্ষার্থী। সমাবর্তনে দুই জন শিক্ষার্থীর হাতে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ২৮ জন শিক্ষার্থীর হাতে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল তুলে দেওয়া হয়। ১৫টি স্নাতক প্রোগ্রাম থেকে ১,৫৯২ জন, ১৬টি স্নাতকোত্তর প্রোগ্রাম থেকে ৪৩৭ জন এবং ৩টি পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম থেকে ২৬ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শিক্ষার্থীদের ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের ভাইস-চ্যান্সেলর এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা অ্যাডাম হাবিব। তিনি বলেন, “আপনার ভবিষ্যৎ অন্য কেউ গড়ে দেবে না। নিজেকেই নিজের ভবিষ্যতের রূপকার হতে হবে।”

Reneta

তিনি আরও বলেন, “নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকাই যথেষ্ট নয়; সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে প্রয়োজন নেতৃত্ব, প্রভাব এবং কার্যকর সামর্থ্য। কারণ সমাজে নানা শক্তি, স্বার্থ ও কাঠামো আছে যারা নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভবিষ্যৎ তৈরি করতে চাইবে।”

প্রফেসর হাবিব বলেন, “আপনি যদি চান আপনার ভাবনা ও স্বপ্নই সামনে এগিয়ে যাক, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ক্ষমতা কোথায়, আপনার প্রভাব কোন জায়গায়, এবং কোন সক্ষমতার মাধ্যমে আপনি ইতিবাচকভাবে অন্যদেরকে আপনার ভাবনার প্রতি উদ্বুদ্ধ করতে পারবেন।”

অনুষ্ঠানে ভ্যালেডিক্টোরিয়ানের বক্তব্য দেন চ্যান্সেলরের গোল্ড মেডেলপ্রাপ্ত রানা তাবাসসুম। তিনি বলেন, সমাজে পরিবর্তন আনতে অনেক বেশি কিছু করার প্রয়োজন নেই; বরং ছোট ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তনের সূচনা করা সম্ভব, আর সেই পরিবর্তনের শুরুটা মানুষকেই নিজে থেকে করতে হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, “আজকের পৃথিবীতে সবচেয়ে জরুরি বিষয় হলো একে অপরকে বোঝা এবং যোগাযোগ তৈরি করা।” অনুষ্ঠানে তার বক্তব্যটি পড়ে শোনান প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, “আমরা সবাই যে পরিচয় খুঁজি সেটা আমাদের একত্র হওয়ার অনুপ্রেরণা হওয়া উচিত, বিভেদের কারণ নয়।”

তামারা হাসান আবেদ বলেন, “আমার বাবা যিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, ‘আমি খুশি যে আমার জীবন বৃথা যায়নি।” তিনি আরও বলেন, “আমি আপনাদের সকলকে অনুরোধ করছি এমন একটি পথ বেছে নিন, যাতে ভবিষ্যতে একদিন আপনিও বলতে পারেন যে আপনার জীবন বৃথা যায়নি।”

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘আমি আশা করি, জীবনে চলার পথে মানব কল্যাণের বিষয়ে আমরা এখানে আপনাদের যা শিখিয়েছি, সেটা ভুলে যাবেন না। আপনারাই নির্ধারণ করবেন এই সমাজ, দেশ এবং বিশ্বের ভবিষ্যৎ। এটি আপনাদের জন্য এক ধরণের চ্যালেঞ্জও বটে।”

তিনি আরও বলেন, আমরা সবাই অনন্য। মানুষ হিসেবে আমাদের কাজ হলো সেই অনন্যতাকে মানুষের সেবায় ব্যবহার করা। তিনি বলেন, আমাদের পরিবর্তনকে কাজে লাগাতে হবে সমাজকে একতাবদ্ধ করতে এবং পুরো সমাজকে একসাথে
এগিয়ে নিতে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমানের বক্তব্যটি পাঠ করেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৭তম সমাবর্তনব্র্যাক বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইতালি

পরবর্তী

আয়ারল্যান্ডের কাছে হারলেও দলের প্রতি আস্থা রাখছেন লিটন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের লিটন দাস মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের কাছে হারলেও দলের প্রতি আস্থা রাখছেন লিটন

ডিআরইউ’র প্রতিবাদ ও নিন্দা প্রকাশের জন্য সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইনুল হাসান ও সোলায়মানের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিআরইউ’র

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT