চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্যাপট্যাপ সেন্ড’ থেকে বিকাশ’এ রেমিটেন্স গ্রহণ করে লাখ টাকা জেতার সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৪
কর্পোরেট নিউজ
A A

বিশ্বের ১৫টি দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর মাধ্যমে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করে প্রতি মাসে একজন প্রবাসীর স্বজন পেতে পারেন ১ লাখ টাকা বোনাস। পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ১০ জন গ্রাহক পাচ্ছেন ৫ হাজার টাকা করে বোনাস।

ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিটেন্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই ট্যাপট্যাপ সেন্ড ও বিকাশ-এর এই যৌথ ক্যাম্পেইনটি শুরু হয়েছে ৮ জুলাই এবং চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। ট্যাপট্যাপ সেন্ড এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, পর্তুগাল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া সহ ১৫টি দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো অংকের রেমিটেন্স পাঠাতে পারছেন কোনো খরচ ছাড়াই।

বোনাস অফারটি পেতে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে দুইবার ১০ হাজার টাকা করে বা তার বেশি রেমিটেন্স পাঠাতে হবে প্রবাসীদের। ক্যাম্পেইন চলাকালীন একজন রেমিটেন্স গ্রহণকারী একবারই ১ লাখ টাকা বোনাস জিততে পারবেন।

এছাড়াও, মাসে একবার এবং তিন মাসে সর্বোচ্চ তিনবার সাপ্তাহিক বোনাস জেতার সুযোগ থাকছে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণকারীদের জন্য। সাপ্তাহিক ও মাসিক উভয় ক্ষেত্রেই সপ্তাহ শেষ হওয়ার ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে বিজয়ী গ্রাহকরা বোনাস পেয়ে যাবেন৷

ট্যাপট্যাপ সেন্ড থেকে বৈধপথে পাঠানো রেমিটেন্সের উপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। পাশাপাশি, ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে পাওয়া যাচ্ছে সেরা এক্সচেঞ্জ রেট। এসব সুবিধার কারণে ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে বিকাশ-এ রেমিটেন্স পাঠানোর এই সেবা দ্রুতই প্রবাসী ও তাঁর স্বজনদের কাছে নির্ভরতা ও আস্থা অর্জন করেছে।

রেমিটেন্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ২,৭০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে গ্রাহকরা রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করতে পারছেন। পাশাপাশি, বিকাশ-এর এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা এখন আরও সাশ্রয়ী, কারণ মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে দুটি প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লক্ষ ৭৯ হাজার এজেন্ট পয়েন্টে এই সুবিধা গ্রহণ করতে পারছেন তাঁরা। এছাড়া, ক্যাশ আউট না করেও প্রবাসীর প্রিয়জনরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, যাকাত-ফিতরা, অনুদান প্রদানসহ অসংখ্য সেবা নিতে পারছেন ঘরে বসেই।

Reneta

সহজ, তাৎক্ষণিক, নিরাপদ ও বৈধ লেনদেন হওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর মাধ্যমে রেমিটেন্স গ্রহণ। বর্তমানে বিশ্বের শতাধিক দেশ থেকে শীর্ষ এমটিওগুলোর মাধ্যমে দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোয় সেটেলমেন্ট হয়ে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি রেমিটেন্স পৌঁছে যাচ্ছে নিমেষেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যাপট্যাপ সেন্ডরেমিটেন্সলাখ টাকা জেতার সুযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT