ঈদ সামনে রেখে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোকে দেশের সরকারের প্রতি নিজেদের আস্থার প্রকাশ বলে মনে করেন প্রবাসীরা। তারা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বের কারণে তাদের আশা, দেশ থেকে বৈদেশিক মুদ্রা পাচার কিংবা ব্যাংক লুট হবে না। আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানিগুলো বলছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে প্রবাসীদের টাকা পাঠানোর হার বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে।






