চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৬:৫০ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছেন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা। পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগ ও বাণিজ্য সহজ করতে একগুচ্ছ প্রস্তাবও তারা উপস্থাপন করেছেন।

মঙ্গলবার (৫ মে) জেদ্দার আল আয়াত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সেমিনারে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সৌদি আরবে বাংলাদেশ মিশনের কূটনীতিক, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম। প্রধান অতিথি ছিলেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রবাসী ব্যবসায়ীরা বৈঠকে রেমিটেন্স প্রণোদনা বৃদ্ধির পাশাপাশি ওয়েজ আর্নারস বন্ডের লভ্যাংশ বাড়ানোর দাবি জানান। তারা আরও বলেন, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ ইপিজেড স্থাপন, আমদানি-রপ্তানিতে নন-স্টপ সার্ভিস, বিমানবন্দরে আলাদা প্রবাসী কাউন্টার এবং দ্রুত সেবা নিশ্চিত করা প্রয়োজন।

এছাড়া তারা বিদেশি ঋণের পরিবর্তে অবকাঠামো উন্নয়নে প্রবাসী বিনিয়োগ যুক্ত করার প্রস্তাব দেন, যার মধ্যে মহাসড়ক, ফ্লাইওভার ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পও রয়েছে। অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, প্রবাসীরা এখন শুধু শ্রমিক নন, তারা সৌদি আরবে গার্মেন্টস, হোটেল-রেস্তোরাঁ, কনস্ট্রাকশন ও আমদানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে কনস্যুলেটের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া বৈধ পথে রেমিটেন্স প্রেরণ সহজ করতে এবং বাণিজ্যিক সমস্যা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। প্রবাসীদের আইনি সহায়তার জন্য কনস্যুলেটের মাধ্যমে একটি ল’ ফার্ম নিয়োগের তথ্যও দেন তিনি।

অনুষ্ঠানের আগে কনসাল জেনারেল জেদ্দার বাওয়াদি এলাকায় বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বৃহৎ পাইকারি মার্কেট পরিদর্শন করেন, যেখানে শতাধিক দোকানের মধ্যে প্রায় ৯৫ শতাংশ ব্যবসায়ী বাংলাদেশি প্রবাসী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দার আল আয়াত রেস্টুরেন্টপ্রণোদনাপ্রবাসীবিশেষ সুবিধা দাবিরেমিটেন্সসৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনসৌদি ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT