পরিবেশ

রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের যে পূর্বাভাস

বৃষ্টির মধ্যে একজন ব্যক্তি ছাতা ধরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাসের সময় একজন ব্যক্তি ছাতা ব্যবহার করে হাঁটছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাসহ সকল বিভাগে বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (৯ জুলাই) মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয়:আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টিপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…