ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ‘বধে’ প্রস্তুত এমবাপে

ফুটবল ম্যাচে পিএসজির খেলোয়াড় গোলের জন্য দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির খেলোয়াড় এমবাপে গোলের জন্য দৌড়াচ্ছে, অন্য খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে প্যারিস সেইন্ট জার্মেইন। ১১ এপ্রিল পার্ক ডে প্রিন্সেসে খেলা। তার আগে স্প্যানিশ ক্লাবটিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন দলটির বড় তারকা কাইলিয়ান এমবাপে।

মহারণ নিয়ে এমবাপে বলেছেন, ‘সব সময়ের মতো আমি প্রস্তুত, পালিয়ে যাচ্ছি না। আমাদের যে গতিশীলতা আছে তা দেখে আমি নিশ্চিত, আমরা আমাদের সবকিছু দিতে চলেছি। তারপর ফলাফল, সেটা সময়ের হাতে।’

‘প্রতি বছরের মতো আমরা এখন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আছি। এপ্রিল শেষে, আমরা জানতে পারব আমাদের কী আছে এবং কেমন মৌসুম পেতে চলেছি।’

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সাথে আগের দেখায় বার্সার রেকর্ড ভালো নয়। সবশেষ ২০২১ সালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। ৪-১ ব্যবধানে জয় পাওয়া ওই মৌসুম ছিল লিওনেল মেসির ক্লাবটিতে শেষ সময়। এবার জাভি হার্নান্দেজকেও একই বিপদে ফেলতে চান এমবাপে।

বিষয়:এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ জাভি পার্ক ডে প্রিন্সেস পিএসজি বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…