চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়তে থাকা পিএসজির চোখ এবার চ্যাম্পিয়ন্স লিগে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি লিগ ওয়ানে বরাবরই অপ্রতিরোধ্য তারকাবহুল পিএসজি। এমৌসুমে ৬ ম্যাচের ৫টি জিতে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সবশেষ নঁতেকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। লিগে খুব সহজেই জয় তুলে নেয়ার এমন ব্যাপার আবার চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা ঘটবে না বলেও সতর্ক করছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে প্রথমদিনে আসছে মঙ্গলবার নিজেদের মাঠে খেলবে পিএসজি। প্রতিপক্ষ ইতালিয়ান শক্তিশালী ক্লাব জুভেন্টাস। এমন কঠিন দলের বিপক্ষে নিজেদের কৌশল, গোলস্কোরিং ক্ষমতা কাজে লাগিয়ে জয়ে চোখ রাখছেন ফরাসি কোচ গালতিয়ের। লিগে নঁতেকে হারিয়ে আদতে ইউরোপসেরার মঞ্চের জ্বালানির মজুদ বাড়িয়ে নিয়েছে তার দল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেছেন কাইলিয়ান এমবাপে, তার দুটি গোলেই অবদান ছিল লিওনেল মেসির। অপর গোলটি পর্তুগিজ নুনো মেন্ডেজের। জয়ে একটু বেশিই খুশি গালতিয়ের, ‘ক্রমে নিজেদের ছাড়িয়ে যাওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে এটি আমাদের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ জয়।’

Banglabid

পিএসজি কোচের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খরা কাটানো। জুভেন্টাসের বিপক্ষে গ্রুপপর্বে নামার আগে এমন জয় অনেক আত্মবিশ্বাস জোগাবে বলেই বিশ্বাস ফ্রেঞ্চ কোচের।

‘মাঠে জয়টাই আবশ্যক। আমরা চ্যাম্পিয়ন তাই সেই অবস্থান ধরে রাখা দরকার। তিনদিন পর শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স লিগের আগে নঁতের বিপক্ষে জয় জ্বালানি জোগাবে। তাই আমাদের সিরিয়াস থাকা গুরুত্বপূর্ণ ছিল এবং প্রতিপক্ষকে আশা দেখানো বন্ধ করতেই হতো।’

নঁতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন মেসি-এমবাপে-নেইমাররা। শিষ্যদের থেকে এমন পারফর্মই আশা করেন পিএসজি বস, ‘আমরা খুব দ্রুত গোল করতে পেরেছিলাম। পরে প্রতিপক্ষের খেলোয়াড় ১১ থেকে ১০ জনে নামায় বড় সুযোগ তৈরি হয়েছিল। দ্বিতীয় গোলটিও দ্রুত করায় ম্যাচে নঁতের আধিপত্য ও জয়ের ঝুঁকি কমিয়ে দিয়েছিল। এমন খেলা আমার কোচিং করানো সহজ করে দেয়।’

Reneta

ইউরোপসেরার মঞ্চে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, পর্তুগালের ক্লাব বেনফিকা ও ইসরায়েলের ক্লাব ম্যাক্কাবি হাফিয়ার বিপক্ষে লড়বে পিএসজি। চারটির মাঝে দুটি দল উঠবে শেষ ষোলোতে। ৭ সেপ্টেম্বর জুভেন্টাসের পর তারা ম্যাক্কাবির বিপক্ষে খেলবে ১৫ সেপ্টেম্বর। ৬ অক্টোবর প্রথম লেগের আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে লড়বে প্যারিসের ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরচ্যাম্পিয়ন্স লিগনঁতেপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT