বড় জয়ের পরেও কেন অসন্তোষ বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগে সাবাহর বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও গোল হজম করায় অসন্তোষ প্রকাশ করেছেন কোচ হান্সি ফ্লিক। তার মতে, এই পর্যায়ে এমন ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ম্যাচে অ্যান্থনি গর্ডনের জোড়া গোলের পাশাপাশি করিম আদিয়েমি ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা। তবে ক্লিনশিট ধরে রাখতে ব্যর্থ হয় দলটি।
ফেরমিন লোপেজের ভুল সুযোগ পেয়ে গোল করে সাবাহ। জয়-ল্যান্স মিকেলসের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। ম্যাচ শেষে দলের এমন ভুল নিয়ে সরাসরি অসন্তোষ জানিয়েছেন ফ্লিক।
সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেন, ‘জয়ে আমি খুশি। এখানে খেলা সাধারণত সহজ নয়। প্রথমার্ধে আমাদের বল দখল ছিল ৭০ শতাংশ বা তারও বেশি। তবে আমরা যেসব ভুল করেছি, তা নিয়ে আমি সন্তুষ্ট নই। আমরা এভাবে খেলতে চাই না।’
গোল হজমের বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেন ফ্লিক। বলেছেন, ‘আমরা যে গোলটি হজম করেছি, তা নিয়ে আমি খুশি নই। এই পর্যায়ে এমনটা করা যায় না। আমাদের এসব বিষয় আরও ভালো করতে হবে। তবে তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করা ভালো ব্যাপার।’
দলের জয়ে সন্তুষ্টির কথা জানিয়ে ফ্লিক আরও বলেন, ‘তিন পয়েন্ট এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা যে তীব্রতা দেখিয়েছি, তাতে আমি খুশি।’
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা।






