ফুটবল

বার্সার হারের রাতে পয়েন্ট হারাল আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনাল ও বার্সার খেলোয়াড়রা মাঠে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল ও বার্সার দলের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা। মোনাকোর কাছে হেরে ইউরোপসেরার প্রতিযোগিতা শুরু করেছে কাতালান দলটি। হার নিয়ে মাঠ ছাড়লেও বাসার তরুণ লামিন ইয়ামাল গড়েছেন নতুন এক রেকর্ড।

দ্বিতীয় লুইস স্টেডিয়ামে বৃহস্পতিবার মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। মোনাকোর হয়ে গোল দুটি করেন ম্যাগনেস অ্যাকলিওসে ও জর্জ লেনিখেনা। বার্সার হয়ে গোলটি করেন লামিন ইয়ামাল।

১৭ বছর ৬৮ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ স্কোরারের কীর্তি গড়েছেন ইয়ামল। ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করে তার উপরে আছেন আনসু ফাতি।

ম্যাচে বয়স যখন ১০ মিনিট, বড় ধাক্কা খায় বার্সা। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের বার্সাকে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে মোনাকো। একের পর এক আক্রমণে শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

রাতের আরেক ম্যাচে জয় পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা আর্সেনাল। আটালান্টার মাঠে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ভাবে। সমতায় শেষ হওয়ার চেয়ে অবশ্য দুদলের রক্ষণাত্মক ফুটবলই বেশি হতাশ করেছে দর্শকদের।

অন্যদিকে শুরুতে পিছিয়ে পড়েও আরবি লেইপজিগের বিপক্ষে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফেইনুর্দকে ৪-০ গোলে উড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার লেভারকুসেন।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ আর্সেনাল ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…