চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি পেয়ে গেছেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দলের কোচ আনচেলত্তি দলের খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্লো আনচেলত্তি

ব্রাজিলে এখনও পর্তুগিজ ভাষাটা আয়ত্তে আনতে পারেননি কার্লো আনচেলত্তি। তবে পাঁচবারের বিশ্বজয়ীদের সাফল্য দেয়ার চাবিকাঠি ঠিকই ধরে ফেলেছেন এ কোচ। জেনে গেছেন, বিশ্বকাপে সাফল্য আনতে দলের কোন ভাগের ভূমিকা কতটুক প্রয়োজন। সে অনুযায়ী কাজও করছেন ইতালিয়ান কোচ।

আনচেলত্তির মতে, দলের সাফল্যের চাবিকাঠি রক্ষণভাগ। সাফল্যের জন্য রক্ষণের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ১৯৯৮ এবং ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পিছে রক্ষণের একটি বড় অবদান ছিল। আনচেলত্তি বলেছেন, ‘ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ের পেছনে রক্ষণের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।’

‘ব্রাজিলের সে দলে ছিল অসাধারণ কিছু খেলোয়াড়। যারা সামনের দিকে খেলা উপভোগ করতেন, আবার জানতেন কীভাবে রক্ষণ উন্মুক্ত হওয়া থেকে আটকাবেন। আমার মনে আছে ১৯৯৪ সালের কথা, দলে ছিলেন দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, বেবেতো এবং রোমারিও, যারা পেছনে খুব শক্তপোক্ত আবার সামনেও পার্থক্য গড়ে দিতে পারতেন।’

Banglabid

৬৬ বর্ষী কোচ চান আক্রমণাত্মক রক্ষণ, ‘বিশ্বকাপে সাফল্যের জন্য আমি এটাই ভাবছি। একটি শক্তিশালী রক্ষণ মানসম্পন্ন খেলোয়াড়দের পার্থক্য গড়ে দিতে সাহায্য করে। অন্যান্য রাইট-ব্যাকদের থেকে মিলিতাওয়ের প্রোফাইল আলাদা। আক্রমণাত্মক রক্ষণ এমন একটি বিকল্প, যা আমাদের বিশ্বকাপ দলকে আরও দৃঢ়তা এনে দেবে।’

গতমাসে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে আনচেলত্তির শিষ্যরা। যা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলে হার। অবশ্য শনিবার রাতে সেনেগালকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা।

আনচেলত্তি বলেছেন, ‘আমরা জাপানের বিপক্ষে তিনটি গোল হজম করেছি। আমরা আমাদের ভুলগুলো দেখছি এবং আমরা ভালো খেলার জন্য সেক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছি।’

Reneta

প্রায় ছয়মাস ধরে ব্রাজিলের দায়িত্বে আছেন এ ইতালিয়ান কোচ। রিয়াল মাদ্রিদের দিনগুলো থেকে একেবারেই আলাদা রুটিনের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। ২০২৬ বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিনের প্রশিক্ষণ সেশনে কাজের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছেন বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লো আনচেলত্তিপর্তুগিজবিশ্বকাপব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT