চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতার নির্দেশে ৫ হাজার টাকায় বাসে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
বিএনপি নেতার নির্দেশে বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন দুই যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, বিএনপি নেতা মামুনের নির্দেশে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাসটিতে আগুন দেওয়া হয়।

গ্রেপ্তার দু’জন হলেন মো. আসাদুল তালুকদার (৩০) ও মো. ইউসুফ শেখ (২৭)।

সোমবার ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের ৭ নম্বর রোডে কেএফসির সামনে বাসটিতে আগুন দেওয়ার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি জানান, সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানাধীন কেএফসির সামনে শিকড় পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৮৬৮২) আগুন দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলের আশেপাশে টহলরত থাকা অবস্থায় পল্লবী থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় হাতেনাতে আসাদুল ও ইউসুফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা পলাতক আসামি বিএনপি নেতা মামুনের নির্দেশে এবং পাঁচ হাজার টাকার বিনিময়ে বাসটিতে আগুন দিয়েছে বলে স্বীকার করেছেন। আনুমানিক ৩-৪ দিন আগে বিএনপি নেতা মামুন মোহনা টিভির গলিতে গ্রেপ্তার দুজনকে নিয়ে বাসে আগুন দেওয়ার পরিকল্পনা করে এবং তাদের ম্যারিন্ডার বোতল ভর্তি পেট্রল দেয়। পরিকল্পনা অনুযায়ী তারা সোমবার সন্ধ্যায় বাসটিতে আগুন দেয়।

Reneta

ঘটনাস্থল থেকে হাতেনাতে দু’জনকে গ্রেপ্তার করা হলেও আরও কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের নাম ও ঠিকানা জানিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন।

তিনি জানান, পলাতক মামুনের নির্দেশে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করে অবরোধ কর্মসূচি সফল করতে তারা গাড়িতে আগুন দেয়। তাদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাসটির আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পল্লবীবাসে আগুনবিএনপি নেতা মামুনবিএনপি নেতার নির্দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT